1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী - আজকের কাগজ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

২০০২ সালে মুক্তি পেয়েছিল বিক্রম ভাট পরিচালিত ভৌতিক সিনেমা ‘রাজ’। ডিনো মোরিয়া ও বিপাশা বসু অভিনীত সিনেমাটির গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল মালিনী শর্মার। পর্দায় তার রহস্যময় উপস্থিতি, মায়াবী চেহারা এবং পরবর্তী সময়ে ভয়ংকর আত্মার রূপ দর্শকদের মধ্যে তৈরি করেছিল আতঙ্ক। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ‘রাজ’-এর সেই মালিনীকে এখনো মনে রেখেছেন দর্শকেরা।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালিনী। বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন। ফলে অনেকেই মনে করেছিলেন, বলিউডে সামনে আরও বড় পরিসরে দেখা যাবে তাকে। কিন্তু ‘রাজ’-এর পরই ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান মালিনী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তেমন কোনো খবর সামনে আসেনি।

অভিনয়জীবন থেকে দূরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জীবন বেছে নিয়েছেন মালিনী। শহরের ব্যস্ততা ছেড়ে মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ের কাছে প্রকৃতির মাঝে বসবাস করছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন নিজের একটি ফার্মস্টে।

এখন চাষাবাদ, রান্না, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোই তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন মালিনী। সেই জমিতে উৎপাদিত ফসল দিয়েই ফার্মস্টেতে অতিথিদের জন্য খাবার তৈরি করা হয়।

শুধু থাকার জায়গা হিসেবেই নয়, মালিনীর ফার্মস্টে হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি জায়গা। সেখানে স্থানীয় খাবার, হাতে তৈরি বিভিন্ন সামগ্রী এবং নানা ধরনের কর্মশালার আয়োজন করা হয়।

মালিনী শুরু করেছেন ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগও। শহুরে জীবনের ব্যস্ততা থেকে দূরে গিয়ে স্থানীয় খাবার, কৃষি, হস্তশিল্প ও প্রকৃতির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরবর্তী সময়ে তাঁর এই নতুন জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘দ্য স্লো লোকাল ডায়েরিজ’।

দীর্ঘ ২৩ বছর পর সম্প্রতি আবারও ক্যামেরার সামনে ফিরেছেন মালিনী। তবে এবার কোনো সিনেমার চরিত্রে নয়; নিজের বর্তমান জীবন ও অভিজ্ঞতা নিয়েই ক্যামেরার সামনে কথা বলেছেন তিনি। সেখানে উঠে এসেছে বলিউডের ঝলমলে জগত থেকে সম্পূর্ণ আলাদা তাঁর বর্তমান জীবনযাপন।

একসময় ‘রাজ’-এ ভয়ংকর আত্মার চরিত্রে দর্শকদের আতঙ্কিত করেছিলেন যে অভিনেত্রী, আজ তাকেই দেখা যাচ্ছে পাহাড়-ঘেরা সবুজ পরিবেশে শান্ত জীবন কাটাতে।

বলিউডের আলো থেকে অনেক দূরে গিয়ে চাষাবাদ, প্রকৃতি ও অতিথি আপ্যায়নকে জীবনের অংশ করে নিয়েছেন মালিনী শর্মা। তার এই বদলে যাওয়া জীবন তাই দর্শকদের কাছে বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। সূত্র: দ্য ওয়াল

এই বিভাগের আরো খবর