1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:৩৭ এএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহ (কাপ পিরিচ) দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়াও হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) প্রতীকের সর্মথকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে করে বন্ধ রাখা হয় কেন্দ্রটি। পরে কেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম আমাদের কে বলেন, ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপ পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিতি হয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রের তার কোন প্রভাব পারেনি বলেও তিনি জানান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, হোসেন্দি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই বিভাগের আরো খবর