1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ - আজকের কাগজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উত্তরার বার থেকে যেভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু ‘আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব’ আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করতে হবে : আইনমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ কেউ শিক্ষা-চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু একেক দেশের একেক সংখ্যা, নেপাল তিব্বত সীমান্তে নিখোঁজদের তালিকায় কারা

নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৮:১২ পিএম
শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। নিয়োগের ক্ষেত্রেও বাড়ছে এর ব্যবহার। বৃহস্পতিবার ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষতার ওপর বাড়তি দিতে গিয়ে ৮৬ শতাংশ নিয়োগদাতা নিয়োগের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার করছেন।

ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ক্যাম্পাস নিয়োগের চিত্র আরো কৌশলগত ও দক্ষতাভিত্তিক হয়ে উঠেছে। এতে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এআই বা এজেন্টিক এআই তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনটি বিভিন্ন খাতের ২৫৭ টি প্রতিষ্ঠান এবং ৫০৫ টি ক্যাম্পাসের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিভাবান কর্মী নিয়োগের প্রতিযোগিতার মধ্যে প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাস নিয়োগের বাজেট বাড়াচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় আরো ব্যাপকভাবে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। ইন্টার্নশিপ থেকে চাকরিতে নিয়োগের কার্যক্রম আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে ডিজিটাল এবং গবেষণায় দক্ষ কর্মীদের জন্য একটি সুযোগ তৈরি করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্যারিয়ার শুরুর পর্যায়ের কর্মীদের নিয়োগ বাড়ানো এবং ভবিষ্যতে সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানগুলো বাজেট ১৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রচলিত নিয়োগ প্রথা থেকে বেরিয়ে আরও কাঠামোবদ্ধ, দক্ষতাভিত্তিক বাছাই এবং সঠিক মূল্যায়নের দিকে এগিয়ে যাবে।

এই বিভাগের আরো খবর