1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী - আজকের কাগজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার একটি সঠিক তথ্য একটি বড় ধরনের অপরাধ রুখে দিতে পারে: র‍্যাব-৭ অধিনায়ক একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ধর্মের নামে রাজনীতি করা দলটির সমালোচনা করে বলেন, ‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে। জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ এলাকায়, সমাজে নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার প্রমাণ আমরা আজ যেখানে বক্তব্য রাখছি, সেখানে আছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধনী নয়। সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কোনোভাবেই ইসলামের আদর্শ হতে পারে না। রুহুল কবির রিজভী আরও বলেন, ইসলামের আসল উদ্দেশ্য মানবতা,অসহায় ও দুঃখী মানুষের সেবা করা। তারা সেই আদর্শের মধ্যে নেই। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ভাবে লাভবান হওয়া। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা বারবার দেখেছি, নানাভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মুনাফিকি বলে একটা কথা আছে। তারা বারবার জনগণের সাথে প্রতারণা করেছে মুনাফিকি করেছে।
রুহুল কবির রিজভী বলেন, একটি দলের হাতে সব এলাকায় বিএনপির নেতা-কর্মী, এমনকি সাধারণ মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। তাঁদের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আমরা সেই তাগিদেই এখানে এসেছি। রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরশাদ সরকারের অধীন নির্বাচন না করার অবস্থানে অটল ছিলেন। অথচ আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে এরশাদের অধীন নির্বাচনে অংশ নিয়েছিল। তাঁর ভাষায়, ‘তাহলে আওয়ামী লীগের পক্ষে তারাই থাকে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে ওই তিন পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী রাজনীতিতে ধর্মকে ব্যবহারের সমালোচনা করেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।বিএনপির সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,অতিতে বিরোধী দলে থেকেও বিএনপি জনগণের কাছে গেছে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এর আগে কামরাঙ্গীরচরেও একটি দুস্থ পরিবারের সহযোগিতায় বিএনপি পরিবারের পক্ষ থেকে তাঁরা গিয়েছিলেন।
সোনাপুরের ক্ষতিগ্রস্ত তিন পরিবারের উদ্দেশে রিজভী বলেন, ‘যে ঘর জ্বালিয়ে দিয়েছে, সেই ঘর তৈরি করে সেই চাবিটা ঘরের মালিকের কাছে হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। যেখানে মানবতা, মানবকল্যাণ, সামাজিক সেবা ও মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের চেষ্টা থাকবে, সেখানেই বিএনপি ও তারেক রহমান থাকবেন।দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে কেউ কঠোর সমালোচনা করলেও এখন তারা গ্রেপ্তার হচ্ছে না, গুম হচ্ছে না কিংবা কারও লাশ নদী, খাল, ধানখেত বা বাঁশঝাড়ে পড়ে থাকছে না। বিএনপি গণতন্ত্র ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে।
১৩ সেপ্টম্বর বিকেলে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, ‘আমরা জিয়া পরিবারের সদস্যসচিব মোকছেদুল মোমিন, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর