1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
"টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার চার স্কুলছাত্রী" হবিগঞ্জ থেকে দুই দিন পর উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

“টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার চার স্কুলছাত্রী” হবিগঞ্জ থেকে দুই দিন পর উদ্ধার

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৭:০০ পিএম
শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কাল্পনিক জীবনযাপনের আকর্ষণ, পড়াশোনায় অনীহা আর স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের স্বপ্ন এসবের টানে পরিবারের অজান্তে বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণি ও একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা বিদ্যালয়ে উপস্থিত হয়নি। ওই দিন বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশ সুপারকে অবহিত করে। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধানে নামে। রাত প্রায় ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
টিকটকে পরিচয়: অপরিচিত তরুণদের সঙ্গে সখ্যতা
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়ার পর জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। তবে ওই তরুণদের প্রকৃত নাম-পরিচয় ও ঠিকানা সম্পর্কে তারা নিশ্চিতভাবে কিছু জানত না।
পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা জীবনযাপন সম্পর্কে ভুল ধারণা ও কাল্পনিক আকর্ষণে প্রভাবিত হয়ে তারা স্বাধীনভাবে জীবনযাপন এবং অর্থ উপার্জনের আশায় বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার সঙ্গে নেয়। পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে একটি মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। সেখানে পরিকল্পনা অনুযায়ী এগোতে না পেরে একই দিন এক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয়।
পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার মোবাইল ও স্বর্ণালঙ্কার:
জেলা গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে বিক্রি করা মোবাইল ফোন এবং শিক্ষার্থীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিরাপত্তা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগ এবং অনলাইন কনটেন্টের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শিশুদের অনলাইন কার্যক্রমে অভিভাবকদের সচেতন নজরদারি, পারিবারিক যোগাযোগ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষা দেওয়ার গুরুত্বও এ ঘটনা সামনে এনেছে।

এই বিভাগের আরো খবর