1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাড্ডা কান্ডে পলাতক আসামি চট্রগ্রাম থেকে শুটার লেলিন গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

রাড্ডা কান্ডে পলাতক আসামি চট্রগ্রাম থেকে শুটার লেলিন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৭:৩৪ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। লেলিন বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে তিনি এর আগে বহিষ্কার হয়েছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর জোনাল টিম।

গ্রেফতার লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তিনি শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ্আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী রয়েছে। এ দিকে রাড্ডাকাণ্ডে জড়িত অন্তত ৪০ জনের তালিকা করা হয়েছিল। তাদের সবাইকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ।

এর আগে এ ঘটনায় গতকাল রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিক ভাঙচুর ও দখলদারদের শাস্তি ও গ্রেফতারের দাবি করে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেন ঢাকা ১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান সমর্থকরা।

এই বিভাগের আরো খবর