1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্রান্সে লুটপাটের শিকার মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান হরমুজ প্রণালির তলদেশের ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী

ফ্রান্সে লুটপাটের শিকার মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:১৪ পিএম
শেয়ার করুন

ফ্রান্সে সহিংস বিক্ষোভ ও লুটপাটের মধ্যে চুরি হয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড। প্যারিসের কেন্দ্রস্থলে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে বলে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে।

ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তিকে মেসির স্মৃতিচিহ্ন দুটি ক্যামেরার সামনে প্রদর্শন করতে দেখা যায়। প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মেসির স্বাক্ষরযুক্ত হওয়ায় স্মৃতিচিহ্ন দুটির আর্থিক মূল্য যেমন বেশি, তেমনি রয়েছে বিশেষ আবেগীয় গুরুত্ব।

ফ্রান্সজুড়ে বিক্ষোভের মধ্যে সহিংসতা ও লুটপাটের ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন নীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরে রূপ নেয়। এতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সহিংসতা এমন সময়ে ঘটছে, যখন মেসির সাবেক দুই ক্লাব পিএসজি ও বার্সা প্যারিসে মুখোমুখি হচ্ছে। ফুটবল ক্যারিয়ারে দুই ক্লাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধান এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পুলিশ-নিরপত্তাতসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতার জন্ম দেয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এই বিভাগের আরো খবর