
রাজধানী মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা রাস্তায় নামলে পুলিশ তাদের সড়ক থেকে হটানোর চেষ্টা করলে উভয় পক্ষে শুরু হয় বাক বিতর্ক। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে গলির ভেতর পাঠিয়ে দেয় পুলিশ। এ সময়ে তাদের মুখে নানা শ্লোগান দিতে শোনা যায়। সড়ক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিল নিয়ে বের হবার সময় প্রায় ২০ জনের বেশি পুলিশের একটি দল বাইক নিয়ে আন্দোলনকারীদের ঘিরে ধরে এবং সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সংক্ষিপ্ত অবস্থানের মাধ্যমে কর্মসূচি শেষ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকা থমথমে পরিস্থিতি সৃষ্টি হলেও পরে তা নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের ঘোষণা অনুযায়ী বুধবার ৩১ জুলাই দুপুর দেরটার দিকে রাজধানী মিরপুর ১০ নাম্বার পপুলার হাসপাতাল গলির পাশদিয়ে নানা স্লোগান দিয়ে “মার্চ ফর জাস্টিস” (March for Justice) কর্মসূচির নামে মিছিল নিয়ে বের হয় বৈষম্যবিরোধী ছাত্ররা। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে নানা ধরনে লেখা প্লে কার্ড, বাংলাদেশি পতাকা মাথায় লাল কাপড় বাঁধা থাকা অবস্থায় দেখা যায়। এসময় আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলের কয়েক মিটার পরেই মিরপুর ১০ নম্বর এলাকায় প্রধান সড়কে অবস্থান নেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের দেখে প্রতিহত করতে এগিয়ে যান। এসময় সহিংসতা এড়াতে পুলিশ মাঝে এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

আন্দোলনকারীরা গলির ভেতর সরে গেলে তার কিছুখন পরে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মানিকের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা বেনারসি পল্লির সড়কে মিছিল নিয়ে বেরহন।এ সময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে মিছিলে তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।
ঘটনাস্থলে থাকা মিরপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত একাধিক (এসআই) উপপরিদর্শক বলেন, শিক্ষার্থীরা “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করার নামে ,আন্দোলনে নেমেছিল তারা প্রায় ২০ মিনিটের মতো রাস্তায় মিছিল করেন। আমার তাদের বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়ে দিয়েছি। আজ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেইনি আমরা।

এর আগে, গতকাল (৩০ জুলাই) আজকের এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, আগামীকাল (৩১ জুলাই) সারাদেশে রাজপথে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করা হবে। দেশের উদ্ভট পরিস্থিতিতে ছাত্র-জনতার উপর গনহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস সহ সম্ভব স্থানে শান্তিপূর্ণ ভাবে এ’ কর্মসূচি পালন কারার ঘোষণা করা হয়েছে।
Leave a Reply