1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ

আজকের কাগজবিডি বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২ ১১:৫৮ এএম
শেয়ার করুন

শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন তিনি।

এ ব্যাপারে নিপুণ বলেন, ভোটের হিসেবে গড়মিল রয়েছে। নির্বাচন চলাকালীনও বেশ কিছু অভিযোগ আমি করেছি। সবমিলে ফলাফলে সন্তুষ্ট নই। কারচুপির আশঙ্কা করছি। তাই কমিশন বরাবর আপিল করেছি।

এর আগে ভোট চলাকালীনও নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে চাদরের নিচ দিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুণ।

নিপুণের আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন সভপাতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চন। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুপুর ১টার মধ্যে আপিল করার কথা ছিল। আপিল করা হয়েছে। ২৬টি ব্যালট বাতিল হয়েছে বলে জানা গেছে। তা কি সঠিকভাবে হয়েছে কি না তা জানতে আপিল করা হয়েছে। এটা কিভাবে হয়েছে তা যাচাই বাছাই করার জন্য আপিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট, অন্যদিকে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নিপুনের ২৬টি ভোট বাতিল হয়েছে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

এই বিভাগের আরো খবর