1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ড. ইউনূস - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের অহিংসা বাণীই শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি মাদকের টাকায় বিরোধ, থামাতে গিয়ে প্রাণ গেল চাচির! ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ০৩ জন আসামী গ্রেফতার। মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ চট্টগ্রাম মহানগর যুবদলে আক্তার হোসেন শাহিন কেউ নয়, “তিনি প্রতারক..! স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : মীর শাহে আলম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত যুবকের দুই আইফোন ছিনতাই

ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৭ পিএম
শেয়ার করুন

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানে ক্রিকেটারদের এ সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।

খেলোয়াড়দের উদ্দেশে ড. ইউনূস বলেন, জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ এবং জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।

প্রধান উপদেষ্টা একটি জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন।

সম্প্রতি প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন ড. ইউনূস।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে তার কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।

শান্ত বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম পাকিস্তানে তাদের সাফল্যের জন্য মুখ্য ছিল।

এ কঠিন সময়ে সাফল্য আনার জন্য খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরো খবর