1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চলচ্চিত্র অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর নামে মামলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

চলচ্চিত্র অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর নামে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৮ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে মামলা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস ও নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী।

আজ সোমবার সকালে সোনারগাঁ থানায় রুহুল আমিন নামের একজন বাদী হয়ে মামলা করেন। রুহুল আমিন কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবির হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলার বাদী সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজসে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাকে গুলি করে আহত করেন। এতে তিনি বর্তমানে পঙ্গুত্ব বরণ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী মামলার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর