1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে লালমনিরহাট সদর থানায় মামলা - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে লালমনিরহাট সদর থানায় মামলা

রুমন হোসেন জিলহজ্ব
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৪:৩৪ পিএম
শেয়ার করুন

মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে লালমনিরহাটের সাময়িক বহিষ্কৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীর বিরুদ্ধে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে।  বুধবার (৯ অক্টোবর)  বিকেলে লালমনিরহাট সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি তাহ হিয়াতুল হাবিব মৃদুল এ অভিযোগ করেন।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে উল্যেখ করা হয়, নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার ইসমাইল হোসেনের মেয়ে তাপসী তাবাসসুম উর্মি (৩০) লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন করাকালে তার নিজ ফেসবুক আইডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটুক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকি মুলক পোষ্ট করে। যা মানহানী ও রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ।

এ বিষয়ে অভিযোগকারী ছাত্র প্রতিনিধি তাহহিয়াতুল হাবীব মৃদুল বলেন, আমরা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমাদের ভাই আবু সাইদ খালি হাতে প্রতিবাদ করত্র গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেছে একজন সরকারী কর্মকর্তা।  এছাড়াও বর্তমান সরকারকেও হুমকি স্বরুপ কথা বলেছে। যা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ছিলো। আমরা তাই তার বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, অভিযোগ পেয়েছি। সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্ত করে এ বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, আমি অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। এখনো কাগজ পাইনি। এখন এ বিষয়টি জনপ্রশাসন মন্ত্রনালয় দেখবে। তার অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক জানান, ঘটনার দিন থেকে তার সাথে আমাদের কোন যোগাযোগ নেই, এমনকি আমরা যোগাযোগের প্রয়োজন ও বোধ করিনি।

এই বিভাগের আরো খবর