1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অভিনেত্রী প্রিয়াঙ্কা বিয়ে করার জন্য ধার্মিক ছেলে খুঁজছেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে – মেয়র ডা. শাহাদাত হোসেন বিশ্বজুড়ে ওয়েবসাইট শাটডাউন, বাংলাদেশেও জরুরি সতর্কতা সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫১২ মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রী কী খবর মাসুদ, ভালো?— চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ সাজেক পর্যটন কেন্দ্র ফের বন্ধ ঘোষণা করল প্রশাসন ফেসবুকে উঠে যাচ্ছে ‘রিচ’, ভিউয়ারস গণনা হবে যেভাবে

অভিনেত্রী প্রিয়াঙ্কা বিয়ে করার জন্য ধার্মিক ছেলে খুঁজছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ১:১৮ পিএম
শেয়ার করুন

ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।’

তিনি বলেন, ‘বিয়ের পর শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।’

প্রিয়াঙ্কা ওই সাক্ষাৎকারে দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন তারা। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা ‘মুলক’ না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলে দাবি করেন তিনি।

প্রিয়াঙ্কা মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও কাজ করছেন। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে তিনি শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি সিনেমাতেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

এই বিভাগের আরো খবর