1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীতে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ জব্দ, গ্রেপ্তার ৭ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ জব্দ, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ১:৫২ পিএম
শেয়ার করুন

রাজধানী থেকে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিল, সিসা ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। এ ছাড়া এসব অভিযানে সাতজনকে গ্রেপ্তার করেছে তারা।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১),মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক রাহু্ল সেন। তিনি বলেন, উদ্ধার করা মাদকের মধ্যে ক্যানাবিনল কুশ রয়েছে ৭৭২ গ্রাম। এ ছাড়া যুক্তরাজ্য থেকে আমদানি করা মাদক এক্সটাসি মাদক রয়েছে ৭০ গ্রাম, যা হ্যাপি ড্রাগ নামেও পরিচিতি, কানাডা থেকে আমদানি করা ৬ মিলিলিটার টেট্রাহাইড্রোক্যানাবিনল এবং ৩৮ কেজি সিসা ও ৩ হাজারটি ইয়াবা রয়েছে।

রাহু্ল সেন বলেন, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির একদল তরুণ দেশের বাইরে থেকে অত্যাধুনিক মাদক দেশে এনে বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিনল, সিসা ও ইয়াবা জব্দ করা হয়। এ সময় এই এসব মাদক বিক্রির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্যসামগ্রীর আড়ালে ভয়ংকর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *