1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তরায় হামলার শিকার পুরুষ ও নারী স্বামী-স্ত্রী নন - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তরায় হামলার শিকার পুরুষ ও নারী স্বামী-স্ত্রী নন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২:১৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর উত্তরায় হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি স্বামী-স্ত্রী নন। তারা দুজন সহকর্মী। এমনটি জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম।

আজ বুধবার সংবাদমাধ্যমের সামনে এসে এসব জানান শম্পা বেগম। তার দাবি, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে। তাদের বয়স চার ও পাঁচ বছর।

শম্পা বেগম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার হাসবেন্ডের বিয়ে হয়নি। আমার শাশুড়ি একটু আগে ফোন করে হুমকি-ধামকি দিচ্ছে। শ্বশুরবাড়ি থেকে বলছে, “আমার হাসবেন্ড আমার চেহারা দেখতে চান না। উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন।” এ কথাগুলো বলছে।’

এই নারী আরও বলেন, ‘আমার শাশুড়ি বারবার বলছে, আমি কেন আপনাদের (সাংবাদিক) সঙ্গে কোঅপারেট করছি। আমি যে তার স্ত্রী, এটা আপনাদের সঙ্গে রিভিল (উন্মোচন) করেছি, এটা আমার অপরাধ হয়েছে।’

ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহবুল ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। তার স্ত্রী দাবি করা শম্পা বেগম বলেন, “১৭ তারিখের আগেও উনি বাসায় আসতেন। কিন্তু উনি মাঝে মাঝে থাকেন না। আমি জানতে চাইলে উনি বলেন, ‘কাজে আছি’।”

তিনি আরও বলেন, ‘ওই ঘটনা যখন ঘটল, তখন আমি হতভম্ভ হয়ে গেছি। বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে। কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। সন্তানের বয়স ৪ ও ৫ বছর। এই সন্তানদের নিয়ে আমি কোথায় যাব?’

মেহবুলের সঙ্গে এখনো সংসার করতে চান কি না—এমন প্রশ্নের জবাবে শম্পা বলেন, ‘অবশ্যই। কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো যাচ্ছি না যে, সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই, তিনি আমার সাথে, আমার সন্তানদের সাথে সুখে সংসার করুক।’

কেঁদে কেঁদে তিনি বলেন, ‘আমার সংসারটা ভালোই কাটছিল, কিছু দিন হলো সংসার এলোমেলো হয়ে গেছে।’
সংসারের সমস্যার বিষয়ে শম্পা বলেন, ‘যখন তৃতীয় পক্ষ যুক্ত হবে, তখন স্বাভাবিক মনের পরিবর্তন আসবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *