1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:১৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে খবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ওড়না পেচিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগম (৩০)কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হোসেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদীর ভাই অলিউল্লাহ মোল্লা সৌদি আরব প্রবাসী। সে মাঝে মাঝে বাড়িতে আসতো। তিন সন্তান নিয়ে তার স্ত্রী মাজেদা বেগম আলাদা থাকে। সর্বশেষ অলিউল্লাহ সৌদি আরব থেকে দেশে আসার পর তার স্ত্রী মাজেদা বেগমের সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে মনমালিন্য হয়।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে সৌদি প্রবাসী অলিউল্লাহ তার বসত ঘরে ঘুমিয়ে থাকে। পরের দিন সকাল ৬ টার দিকে অভিযুক্ত মাজেদা বেগম তার দুই ছেলে কে নিয়ে বাড়ি হতে বেরিয়ে যায়।

এ সময় মাজেদা বেগমকে ভাসুর মামলার বাদী কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে সে জানায় তার স্বামীর টিকেটের টাকা সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছে।

পরে দুপুর ১২ টার দিকে অলিউল্লার বাসায় পুলিশ ও লোকজন দেখে তার বড় ভাই মামলার বাদি পুলিশ প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় অলিউল্লাহর ঘরের দরজা খুলে ভেতরে অলিউল্লাহর লাশ গলায় কাপড়ের উড়না পেচানো ও হাতে পায়ে রশি দিয়ে

বাঁধা অবস্থায় উদ্ধার করে।

পরে স্থানীয়রা ও পুলিশ জানতে পারে অলিউল্লাহর খাবারের সাথে তার স্ত্রী মাজেদা বেগম অন্যান্যদের সহযোগিতায় ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস দিয়ে অলিউল্লাহকে হত্যা করেছে।

এ ঘটনায় মৃত ওয়ালীউল্লাহর ভাই উপজেলার পুটিমারা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আহসান উল্লাহ (৬৮) বাদী হয়ে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শ্রীনগর থানায় ভাই হত্যার দায়ে মামলা দায়ের করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলার বাদি আহসানুল্লাহ জানান, আমার ভাইয়ের বউ ছোট ভাইকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করায় আমি শ্রীনগর থানায় মামলা করি। ওই মামলা ৮ বছর পর আজ আদালত রায় দিয়েছেন। রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছি।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ হালিম হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় সৌদি প্রবাসী ওয়ালিউল্লাহ কে তার স্ত্রী মাজেদা বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সচেতন করে ওরনা পেচিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অলিউল্লাহর ভাই আহসানুল্লাহ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করে। ওই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালত মামলা পর্যালোচনা করে সঠিক রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *