1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই:আইন উপদেষ্টা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে ‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, অবৈধ চুনের কারখানার দুইজন গ্রেফতার ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী ইমন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে রোববার নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ

অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই:আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:২১ পিএম
শেয়ার করুন

অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি, সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই।এটা নিয়ে কোনো রকম দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই।’

সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন, রোজার মধ্যেও আলোচনা চলবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কী, সেটা (তারা) স্পেসিফাই করে বলেননি।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে শনিবার বিকেলে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করে সরকার।

জানা যায়, গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের ব্যাপারে কমিশনপ্রধানদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিবেদনে উল্লেখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর