1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:১৪ পিএম
শেয়ার করুন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীতে কমন বিষয়গুলোতে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা জোরদার করতে হবে। দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল হওয়ায় সব প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন সম্ভব হচ্ছে না।

এ কারণে মাদরাসা শিক্ষা বোর্ডকে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি বলেন, এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

ভবিষ্যতে যেসব বিষয়ে পাঠ্যক্রম অভিন্ন, সেসব বিষয়ে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
সভার শুরুতে শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষদের মতামত শোনেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।

এই বিভাগের আরো খবর