1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত - আজকের কাগজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত রাজনৈতিক দলের পদে থাকা বহিস্কৃত কর্মকর্তা জগলু আবারও নীতিমালা লঙ্ঘন করলেন! দুর্গাপূজায় সোনাহাট বন্দরে টানা ৭ দিন বন্ধ আমদানি-রপ্তানি ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক, জামিনদার কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস সৌদিতে বিমান চলাচলে বিধিনিষেধ: ৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী কুমিল্লায় ২০ মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হিলিতে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার, সাজা পেলেন ৪ মাদকসেবী বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান!

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৯:৪১ পিএম
শেয়ার করুন

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড, রিফার্বিশড ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনগণকে সুরক্ষা দিতে এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন বা কোন কোন মডেলের ফোন আমদানি করা যাবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপযুক্ত কর্তৃপক্ষকে জানাবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে জানাতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

শেষে বলা হয়, এই সিদ্ধান্তের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর