1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আবারও সয়াবিন তেলের দাম বাড়ল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবারও সয়াবিন তেলের দাম বাড়ল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ১১:৪৬ এএম
শেয়ার করুন

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা। আজ মঙ্গলবার এক চিঠিতে এ তথ্য জানিয়েছে, মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়।

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেলে ৫ শতাংশ ভ্যাট কমিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। ওইদিনই ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন মিল মালিকেরা। তেলের দাম বাড়াতে বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি।

বনস্পতির নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয় ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম প্রস্তাব করা হয় ১৩২ টাকা।

এদিকে, আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানান, সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে। তবে সয়াবিন তেলের পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশন কাজ করছে। সমন্বয় করে যৌক্তিক দামে মূল্য নির্ধারণ করবে সরকার।

এই বিভাগের আরো খবর