1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়: হাসনাত আব্দুল্লাহ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়: হাসনাত আব্দুল্লাহ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:১৩ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই কামাই করতে পারতাম। হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্থের চাইতে আপনাদের আস্থা বিশ্বাস আমার কাছে অনেক বড়। আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি কখনো দুর্নীতি করব না। আপনাদের সঙ্গে প্রতারণা করব না। আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।
তিনি বলেন, হাসিনা রাস্তার মধ্যে গুলি করে যখন মানুষ মারছিল তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল। এবারের নির্বাচনেও তরুণরা এগিয়ে এসেছে।
এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *