1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪ ১:৩৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে সৈয়দা রাবেয়া বেগম (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ই জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

রাবেয়া বেগম সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার কাদিপুর ইউনিয়নের রফিনগর গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

রাবেয়া বেগমের স্বজন ও আশ্রয়কেন্দ্রে থাকা স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী বলেন, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাড়িতে বন্যার পানি ওঠায় সম্প্রতি পরিবারের অপর সদস্যদের সঙ্গে স্থানীয় ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্রে ওঠেন। বিকেলের দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওই আশ্রয়কেন্দ্রের আশপাশের অন্তত ৪০টি বন্যাদুর্গত পরিবার আশ্রয় নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা চিকিৎসক মো. জাকির হোসেন বলেন, রাবেয়া বেগমের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।

কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহমদ বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা রাবেয়া বেগমের জানাজা ও দাফন রাতেই সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরো খবর