1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা-যানজট নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রামিসার বাসায় তারেক রহমান বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা শিশির মনিরের আসন্ন ঈদুল আজহা: হিলিতে জমতে শুরু করেছে দা-বঁটি ও চাকুর বাজার ‎বহিষ্কার হলেন চাঁদাবাজির সাথে জড়িত ববির দুই ছাত্রদল নেতা ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ

ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা-যানজট নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করবেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি।

এই বিভাগের আরো খবর