1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ - আজকের কাগজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬ ১১:০২ পিএম
শেয়ার করুন

ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রূপনগর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একাধিক ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ইমন মাদবরকে আটক করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ফরিদকেও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানা পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে ইমন মাদবরকে আটক করা হয়। অভিযানের সময় ইমনের কক্ষে মুক্তা নামে এক নারীকে পাওয়া যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারী নিজেকে ইমন মাদবরের স্ত্রী বলে পরিচয় দেন।

তবে অভিযোগ রয়েছে, মুক্তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, আটক ইমন মাদবরকে পুরোনো একটি মামলায় (মামলা নং-১৪, তারিখ: ২৬/১০/২০২৫) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ইমন মাদবর রূপনগর থানা বিএনপি নেতা ইউসুফ মাদবরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর