1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪ এখনকার যুদ্ধটা অনেক বড়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ছয়জন শিক্ষার্থী ও একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির জানান, ঢাকা ও দিনাজপুর বোর্ডে একজন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

মাদরাসা বোর্ডে বহিষ্কার হয়েছে চারজন শিক্ষার্থী। কারিগরি বোর্ডে একজন পরিদর্শক বহিষ্কার করা হয়েছে।

নয়টি সাধারণ বোর্ডে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ১১ হাজার ২১১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন।

এই বিভাগের আরো খবর