1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজের অনুষ্ঠানে গুলির ঘটনায় হতবাক হয়েছেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে স্বস্ত্রীক উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। বন্দুকধারীর হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তিও প্রকাশ করেছেন তারা।

আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হামলাকালী অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।

আগামীকাল সোমবার ফেডারেল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে স্যোশাল প্লাটফর্ম এক্সে এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, গতকাল রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের ডিনারের গুলির দৃশ্য দেখে হতবাক হয়েছি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার ওপর যেকোনো হস্তক্ষেপের কঠোর নিন্দাও জানান তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ঘটনাটি অগ্রহণযোগ্য।

‌ গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। তাঁদের নিরাপত্তা ও মঙ্গল কামনা করি।

গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং হামলার নিন্দা জানাই।
প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং সকল অতিথি নিরাপদে থাকায় আমি স্বস্তিবোধ করছেন, এক্সে এক পোস্টে এমনটি লিখেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক পৃথক এক্স পোস্টে হামলার নিন্দা জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *