1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলেন ডা: তাহের - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিলেন ডা: তাহের

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:২৫ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা দুইটি। একটি কিশোর গ্যাং আর অপরটি মাদক ব্যবসা। চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ছয় মাস সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনারা অন্য কোন ব্যবসা খোঁজেন। না হয়, ছয় মাসের পরেও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বুঝা গেল, আপনারা ইচ্ছে করেই এই রাস্তায় এসেছেন। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি নয, ভালো মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে। তাদেরকে আর ছাড় দেয়া হবেনা।
ডা: তাহের আরও বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে, আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, আমি শুধু একজন এমপি নই,আমি একজন মন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে। জাতীয় সংসদে মন্ত্রীরা যদি অধিবেশন চলাকালে মাসে একবার কথা বলে। আমি অধিবেশন চলাকালীন প্রতিদিন ২-৩ বার কথা বলতে পারি। অতএব, আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি।
কুমিল্লা -১১ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন,এখানকার (চৌদ্দগ্রাম)বিএনপি দাবী করছে,এই এলাকার সকল উন্নয়ন মুলক কাজ তাদের হাত ধরেই আসবে৷ তাদের(বিএনপির)উদ্দেশ্যে তিনি বলেন, অন্তবর্তী সরকারের সময় আমি এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের আরও ১শত কোটি টাকার বরাদ্দ এনেছি। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, থাকবে কি না? ডা: তাহেরের এমন প্রশ্নে দর্শক সারিতে বসা নেতা-কর্মীরা বলেন, টিকবে না। এসময় ডা: তাহের বলেন, আমি কিন্তু কিছু বলি নাই। বলছে দর্শকরা,আমরা চাই তারা ( বিএনপি) ক্ষমতায় টিকে থাকুক। সরকার ক্ষমতায় টিকে থাকলে তাদের জন্য ই ভালো।
তারা ক্ষমতায় থাকলে বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
ডা: তাহের রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত
ঈদ পূণর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের এমডি ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট ইসলামীক স্কলার ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, আবুল খায়ের, মোস্তফা নুরুজ্জামান খোকন, রুহুল আমিন, মমিনুল ইসলাম, আব্দুস সোবহান, ইকবাল হোসেন মজুমদার, ‎বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুর রহিম, এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন,সেক্রেটারী মোশাররফ হোসাইন ওপেল, শিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা, উপজেলা সদর সভাপতি নাছির মিয়াজী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর