
কুড়িগ্রামে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে চামেলি রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত চামেলি রানী ওই এলাকার মদন চন্দ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। চামেলি রানী বৃষ্টিতে ভিজে মাঠ থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় একটি গরুও মারা যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।