1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কেমন আছে বেঁচে যাওয়া সেই শিশুটি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

কেমন আছে বেঁচে যাওয়া সেই শিশুটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১:০৩ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন। প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর খবর ছড়ালেও বাস্তবে সে বেঁচে আছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পানির মধ্যে ডুবে থাকা একটি শিশুর পা ধরে টেনে তোলেন। দেখে শিশুটির বয়স ৬-৭ মাসের মতো বলে ধারণা করা হয়। তাকে টেনে তোলার পর আশপাশের নারীরা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

শিশুটিকে উদ্ধার করা একজন নারী জানান, চিকিৎকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকেরা। পরে আমরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অন্যান্য আত্মীয়স্বজরা রয়েছেন। বর্তমানে তাদের কাছে রয়েছে শিশুটি।

গণমাধ্যমকে পরিস্থিতির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। শিশুটির বাসা মিরপুরে কমার্স কলেজের কাছে ঝিলপাড় বস্তির বিপরীত পাশে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রাতে বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কমার্স কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর