1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর সাকিব - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ক্ষোভ ঝাড়লেন জায়েদ খানের ওপর সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৪:৫৬ পিএম
শেয়ার করুন

চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।

ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সে কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন।

ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে। লোকমুখে শোনা যাচ্ছে, ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের দেখা হয়। তখন একে ওপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

এই বিভাগের আরো খবর