1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চিলমারীতে শিশু আয়শা হত্যা: ক্লু নেই, বিক্ষোভে উত্তাল

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ২:৪৪ পিএম
শেয়ার করুন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’পোস্টে আরও বলা হয়, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *