1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চিলমারীতে শিশু আয়শা হত্যা: ক্লু নেই, বিক্ষোভে উত্তাল

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১:৫৩ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে (ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুর) জন্ম গ্রহণ করেন। তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রীর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনাপ্রবাহের সঙ্গে।স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে বন্দিজীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন।

স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সেই বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *