1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৯:৪৭ পিএম
শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে ইতি (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ইতি ওয়াপদা বেড়িবাঁধ সড়ক এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, ইতি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তাঁর পায়ে লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আরও বলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর