1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণভোটে ‘না’ জিতলে কী হবে, জানালেন আলী রীয়াজ - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
মমতার সাম্রাজের পতনের আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, চলছে কড়া তল্লাশি সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ‘ছেলেকে কোনোদিন থাপ্পড়ও মারিনি, কেন তাকে এত কষ্ট দিয়ে মারলো?’ মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী

গণভোটে ‘না’ জিতলে কী হবে, জানালেন আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৫১ পিএম
শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে। তবে এই গণভোটের ফল যদিও সংস্কারের বিপক্ষে যায়? অর্থাৎ, গণভোটে যদি ‘না’ জয়ী হয়, তাহলে কি হবে। এক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোটে পাস না হলে গণভোট পাস হবে না। তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে।’

লাতিন আমেরিকার দেশ চিলিতে সংবিধান নিয়ে দুইবার গণভোট ব্যর্থ হওয়ার উদাহরণ টেনে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, ‘প্রথমবার চিলিতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হল গণভোটে, সেটা হারল। কেউ কেউ বললেন, এটা অনেক বেশি দক্ষিণপন্থি হয়ে উঠেছিল অথবা বামপন্থি হয়ে উঠেছিল।’

‘তারপর আবার এটা সংশোধন-সংযোজন করা হয়, করে আবার গণভোটে দেওয়া হয়েছিল। আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এইজন্য আমি বলছি আবার, জনগণের উপর আস্থা রাখুন’-যোগ করেন তিনি।

সবারই পক্ষপাত থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনার অবস্থান ভিন্ন হতে পারে। আপনি দেবেন না ভোট। আমি দেব বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে- এই বিবেচনা না করা ভালো।’

এই বিভাগের আরো খবর