1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণহত্যায় মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার - আজকের কাগজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দাম বাড়ছে না গ্যাসের, জানাল জ্বালানি মন্ত্রণালয় রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

গণহত্যায় মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৯:২১ এএম
শেয়ার করুন

জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুরের সাবেক ডিসি জসিমকে আজ ট্রাইবুনালে হাজির করা হবে।

এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এরআগে, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর বিভিন্ন মামলায় গ্রেফতার ২০ জনকে হাজির করতে ২৭ অক্টোবর নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপু মনি, ফারুক খানসহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজিরের নির্দেশ দেন। ২০ নভেম্বর হাজির করতে বলা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কমকর্তা জিয়াউল আহসানসহ আরও ৬ জনকে। ওই দিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এই বিভাগের আরো খবর