1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার একটি সঠিক তথ্য একটি বড় ধরনের অপরাধ রুখে দিতে পারে: র‍্যাব-৭ অধিনায়ক একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় একটি মসজিদ নির্মাণ কাজে বাধা, চাঁদা দাবি এবং পরবর্তীতে মিথ্যা সংবাদ প্রকাশ করে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পটিয়া) লোকমান হাকিমের আদালতে ব্যবসায়ী আব্দুল মোতালেব চৌধুরী (৭৬) বাদী হয়ে ফৌজদারি অভিযোগ মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্শেদ দিয়েছেন।

​এজাহারে উল্লেখ করা হয়, বাদী তাঁর নিজ গ্রামের বাড়িতে ‘আবদুল মালেক ও আবদুল মোতালেব চৌধুরী জামে মসজিদ’ নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ ও সড়ক নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আসামি: হাবিব উল্লাহ, মোহাম্মদ রফিক উল্লাহ ও মো: আশেক কাজে বাধা প্রদান করে। এসময় তারা বাদীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

সর্বশেষ ​গত ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২ টার দিকে বাদী চন্দনাইশে একটি কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে পটিয়া বাস স্টেশন এলাকায় বাদী যাত্রা বিরতি করেন। সেখানে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন ও মোহাম্মদ রফিক ব্যবসায়ী আবদুল মোতালেবের পথরোধ করেন। এ সময় মামলার বাদীর বিরুদ্ধে নানা অভিযোগ আছে মর্মে উল্লেখ করে সাংবাদিক নুর হেসেন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মানহানির হুমকি দেয়। পরবর্তীতে দৈনিক ইনকিলাব পত্রিকায় ১০ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশ করা হয়। তাতে অভিযুক্তের বক্তব্য নেয়া হয়নি এবং এক পক্ষের অভিযোগের উপর ভিত্তি করে মানহানীকর সংবাদ প্রকাশ করেন। বাদীর দাবি বিচারাধীন যে জমি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সে জমির সাথে বাদী কোন সম্পৃক্ততা নাই এবং তিনি মালিক নন। এরপরও বিচারাধীন বিষয়ে অনুসন্ধান না করেই সংবাদটি প্রচার করা হয়েছে।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন-এডভোকেট শাহীনা আকতার। এ সময় এডভোকেট সুমন শীল ও মুর্শেদ চৌধুরী শুনানিতে অংশ নেন।

আদালত শেষে বাদী এক ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।

এই বিভাগের আরো খবর