1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁপাইনবাবগঞ্জে এনসিপির শীর্ষ ৪ নেতার পদত্যাগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির শীর্ষ ৪ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৮:২০ পিএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ অলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলাউল হক পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, দলের তরুণ নেতৃত্বের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মেলাতে না পারা এবং অনেক বিষয়ে মতপার্থক্যের কারণেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাকি তিন নেতা লিখিতভাবে তাদের পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।

আলাউল হক দাবি করেন, সরবরাহকৃত তালিকা অনুযায়ী তিনিসহ মোট ৮ জন নেতা পদত্যাগ করেছেন।

বিভিন্ন কারণে অন্য চারজন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
তিনি জানান, ২০২৫ সালের ৫ জুন তাকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে একই বছরের ৩১ ডিসেম্বর তাকে আহ্বায়ক করে ৬ মাস মেয়াদি ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এটিই জেলার প্রথম পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ছিল।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *