1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাম্পকে হত্যায় ‘ইরানের ষড়যন্ত্রের খবর’ ইসরায়েল ছড়িয়েছে, সন্দেহ তুরস্কের মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর দুই সন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেন বাবা, পুলিশের কাছে স্বীকারোক্তি চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৫:৪৮ পিএম
শেয়ার করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া অপর পুলিশ কর্মকর্তারা হলেন- কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

ছয় কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর