1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চিহৃিত চাঁদাবাজ তানভির গংদের বিরুদ্ধে মানববন্ধন - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

চিহৃিত চাঁদাবাজ তানভির গংদের বিরুদ্ধে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ২:০৫ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে কথিত সাংবাদিক পরিচয় দানকারি চিহৃিত চাঁদাবাজ তানভির গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৃহত্তর মিরপুরের সচেতন এলাকাবাসী। এ সময়ে তাদের সাথে একত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ সহ মিরপুর থানা যুবদলের নেতা কর্মীরা।

রবিবার ৩ নভেম্বর মিরপুর ১ নম্বর সনিহলের সামনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের নেতাকর্মী সহ মিরপুর থানা যুবদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সহযোগী আওয়ামী দোসর, মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স হয়ে কোটি কোটি টাকা উপার্জনকারী এবং ছাত্র-জনতা উপর হামলে পরা হত্যাকারী এশিয়ান টেলিভিশনের পরিচয় দানকারী এই তানভীর আহমেদ। এ সময়ে মানববন্ধনে বক্তারা চিনহৃত চাঁদাবাজ পুলিশের সোর্স ছাত্র-জনতা উপর হামলে পরা হত্যাকারী তানভির গংদের গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন সহ আরও অনেকে।

ভুক্তভুগি ইউসুফুর রহমান লিটন অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে আওয়ামী দোসর হয়ে, মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স তানভির তার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা করিয়েছেন পুলিশের সহযোগীতায় এখনো থেমেনেই সংবাদ প্রকাশ করে টাকা দাবী করছে টাকা না দিলে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতনমহলে এই চিহৃিত চাঁদাবাজের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালোন করেছি।

একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী বলেন,স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নানা যড়যন্ত্র করে যাচ্ছে। এসকল কথিত সাংবাদিকের যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। এই কথিত চাঁদাবাজকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী যানাচ্ছি।

উক্ত মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন মিরপুর থানা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাদশাহ ভাসানী, মিরপুর থানা যুবদলের সদস্য সোহেল, ফারুক, বিল্লাল প্রমূখসহ মিরপুর এলাকার শতশত সচেতন নাগরিক এ সময়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদক কারবারে সম্পৃক্ততা, চাঁদাবাজি, প্রতারণাসহ নানান অভিযোগের কারণে এশিয়ান টিভি কর্তৃপক্ষ তানভীর আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করেন তার পরেও তিনি এ পরিচয়ে চাদঁবাজী সহ নানা অপরাধ কর্মকান্ড করছেন।

এই বিভাগের আরো খবর