1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৭:২১ পিএম
শেয়ার করুন

তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা-র জনজীবন। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। জেলার বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

অতিরিক্ত তাপমাত্রার কারণে শহরের বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে উঠতে দেখা গেছে। পৌরসভার সামনের সড়কেও এমন চিত্র লক্ষ্য করা গেছে।

স্থানীয় মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর হয়ে পড়েছে। আরেক চালক সুমন হোসেন জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

দিনমজুররাও পড়েছেন চরম বিপাকে। আব্দুল মালেক বলেন, প্রচণ্ড রোদে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, তবুও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে। হাবিবুর রহমান জানান, কাজের ফাঁকে বারবার বিশ্রাম নিতে হলেও এতে আয় কমে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি ছাড়িয়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *