1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতিসংঘ সভাপতির পদ থেকে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের - আজকের কাগজ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মমতার সাম্রাজের পতনের আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, চলছে কড়া তল্লাশি সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ‘ছেলেকে কোনোদিন থাপ্পড়ও মারিনি, কেন তাকে এত কষ্ট দিয়ে মারলো?’ মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী

জাতিসংঘ সভাপতির পদ থেকে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ১০:১৩ পিএম
শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে ফিলিস্তিনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরও উল্লেখ করে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।

সূত্র জানায়, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে সম্প্রতি ফিলিস্তিন ওই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, দুর্ভাগ্যবশত, এ বিষয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তবে ভ্রাতৃত্বসম্পন্ন দেশগুলোর মধ্যে এ ধরনের প্রতিযোগিতা আমাকে গর্বিত বা খুশি করে না।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা দিয়েছি চার বছর আগে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।

এই বিভাগের আরো খবর