1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জিয়া হত্যা মামলা: মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

জিয়া হত্যা মামলা: মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের করা এক আবেদনের শুনানি নিয়ে আদালত এই নির্দেশ দেন।

তদন্ত ও হাজিরের কারণ শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার হওয়া মোজাফফর হোসেন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তাই কার্যকর ও যথাযথ তদন্তের স্বার্থে তাকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালত মনে করেন।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মোজাফফর হোসেন সেই সশস্ত্র কর্মকর্তাদের একজন ছিলেন এবং হত্যাকাণ্ডের সময় তিনি জিয়ার খুব কাছেই অবস্থান করছিলেন। এই ঘটনার পর দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিয়া হত্যার পর সামরিক আদালতে ১৮ সেনা কর্মকর্তার বিচার হলেও মোজাফফর হোসেনসহ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া এই সাবেক সেনা কর্মকর্তার বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনেই করা হবে।

এই বিভাগের আরো খবর