1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ১০:১৮ পিএম
শেয়ার করুন

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর এই আগুন লাগে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে এখন পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করছে।তিনি জানান, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে।আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বস্তির বেশির ভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের বেশির ভাগই বাড়িতে ছিলেন না।

সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যে যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

তবে বস্তির বাসিন্দারা জানান, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। যে যেভাবে পারছেন ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *