1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টিএসসিতে গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় ১ কোটি ৭৫ লাখ - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

টিএসসিতে গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় ১ কোটি ৭৫ লাখ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:১৭ পিএম
শেয়ার করুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছে। নগদ অর্থ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়।

সংগৃহীত অর্থ থেকে এখন পর্যন্ত মোট এক কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা ব্যয় হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এ সময় আজ থেকে ত্রাণ গ্রহণের সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা জমা আছে। অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এক্ষেত্রে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সঙ্গে সমম্বয় করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুল কাদের, সানজানা আফিফা অদিতিসহ আরো কয়েকজন।

সম্প্রতি আকস্মিক ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যাকবলিত মানুষের জন্য টিএসসিতে গণ ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রতিদিনই একাধিকবার সংগৃহীত অর্থের আপডেট ঘোষণা করা হতো মাইকে।

এই বিভাগের আরো খবর