1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকায় পুরুষের মাথা বিহীন সাত টুকরো মরদেহ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ঝিনাইগাতীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ এক বছরের বিরতি কাটিয়ে আবারও টাইমস হায়ার র‍্যাংকিংয়ে রুয়েট শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক কারাগারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

ঢাকায় পুরুষের মাথা বিহীন সাত টুকরো মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন

ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।

রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মুগদার মান্ডা এলাকার গলির আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির সামনে থেকে টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, স্থানীয় বাসিন্দারা পলিথিনে মোড়ানো খণ্ডিত অংশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করার পর তার মাথা বিচ্ছিন্ন করে এবং হাত-পাসহ শরীর সাতটি টুকরো করে ওই স্থানে ফেলে রেখে গেছে। নিহত ব্যক্তি একজন পুরুষ হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এই বিভাগের আরো খবর