1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ।

এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।

মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *