1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপা দিয়ে পাম্পের কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ নওগাঁয় ফোর মার্ডারের ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন, আটক-৩

তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপা দিয়ে পাম্পের কর্মীকে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৯:৪৭ পিএম
শেয়ার করুন

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন, রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ও কামাল হোসেন সরদার, বানীবহ নিচপাড়ার আক্তার সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি কালো রঙের পাজেরো জিপ করিম ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলে গাড়িটি তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পাম্প এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুরারীপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করে পুলিশ।নিহত রিপন সাহার বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকাটা চাইছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবুল হাশেম সুজনের গাড়ি পাম্প কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *