1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে অন্তত ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার ভোরে দুবাইয়ের উপকূলে অবস্থিত জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সম্প্রচার মাধ্যম প্রেস টিভিসহ স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে বন্দরের আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা এ ঘটনার দায় স্বীকার করেনি।এ ঘটনার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

এদিকে আগুনের ভিডিও ধারণ করার সময় দুজনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

দুবাইয়ের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এটি আমিরাতের প্রধান বাণিজ্য ও শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রসহ ১৫০টি দেশের ১১ হাজারের বেশি সংস্থার কার্যালয় রয়েছে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরো খবর