1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধানমন্ডি ৩২ নম্বর থেকে লাশ উদ্ধার - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

ধানমন্ডি ৩২ নম্বর থেকে লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৮:৫০ এএম
শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪টি অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পূর্ব দিকের ৩ নম্বর বাড়িতে লাশগুলোর সন্ধান মেলে। সকাল পৌনে ৮টার দিকে লাশগুলো বের করেন উপস্থিত কয়েক জন

যে বাড়িতে লাশগুলো পাওয়া গেছে তার একটি ভবনে সংগীতশিল্পী রাহুল আনন্দ থাকেন। গতকাল সোমবার বঙ্গবন্ধুর বাসভবন তথা স্মৃতি জাদুঘরসহ আশপাশের ৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর চারটি বাড়িই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আওয়ামী লীগের কাজে ব্যবহার হয়ে আসছিল। এ ছাড়া ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিদেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন। এ ছাড়া ৩২-এর সান্তুর রেস্টুরেন্টেও আগুন দেওয়া হয়েছে।

এদিকে, ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকেই নানা কিছু নিয়ে যাচ্ছেন। নেওয়ার মতো তেমন কিছু অবশিষ্ট না থাকায় অধিকাংশের হাতে বই দেখা গেছে।

৩২ এর বাড়িগুলো ঘুরে দেখা যায় আগুনের ক্ষত। বঙ্গবন্ধুর বাসভবনের প্রতিটি কক্ষে চালানো হয়েছে ভাঙচুর, দেওয়া হয়েছে আগুন। অন্যান্য বাড়িগুলোতেও আগুন দেওয়া ছাড়াও ভাঙচুর করা হয়েছে।

লাশ উদ্ধারকারীরা জানান, প্রথমে তারা তিনটি লাশ দেখতে পান। পরে আরও একটি লাশের দেখা মেলে। দুটি লাশ এতটাই পুড়েছে যে চেনা যাচ্ছে না।

তাদের ধারণা, আগুন দিতে কিংবা লুট করতে নিহতরা এখানে ঢুকেছিলেন। এটি রান্নাঘর হওয়ায় হয়তো গ্যাস বিস্ফোরণে তারা মারা গেছেন।

দিকে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।

এই বিভাগের আরো খবর