1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র চক্রের দুই সদস্যসহ ৯ জন আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র চক্রের দুই সদস্যসহ ৯ জন আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন

নওগাঁয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যসহ ৯ জনকে আটক করেছে।
৯ জানুয়ারি শুক্রবার দুপুরে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেষ্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার নিয়ামতপুর উপজেলা বামইন গ্রামের আবুল বাসারের ছেলে পরীক্ষার্থী মোঃ আবু সাঈদ (৩১),চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে পরীক্ষার্থী সারোয়ার হোসেন (৩১) ও মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের ফারাজুল ইসলামের ছেলে পরীক্ষার্থী হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে পরীক্ষার্থী ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কাওমি মাদ্রাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে পরীক্ষার্থী আতাউর রহমান (৩০), পোরশা উপজেলার দিঘা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে পরীক্ষার্থী রেহান জান্নাত (৩১) এবং এ চক্রের তিন সদস্য পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫) ও মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবীব( ৪০) ও জিওলী গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম। সুত্রমত এসময় তাদের কাছ থেকে ১১ টি মোবাইল ফোন, একটি ম্যানিব্যগ ও নগত ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। আটককৃত ৯ জনের নাম ও পরিচয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করে বলেছেন, এবিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *